বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

সুস্বাদু চিংড়ি পোলাও

ছুটির দিনে মধ্যাহ্নভোজে খেতে পারেন চিংড়ি পোলাও

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দুপুরে একটু স্পেশাল খাবার খেতে কে না চায় বলুন। যদি মাংস দিয়ে মধ্যাহ্নভোজ না সারতে চান তাহলে দুপুরে বানাতে পারেন চিংড়ি পোলাও। রইলো রেসিপি-

উপকরণ

বাসমতি চাল, চিংড়ি, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা মরিচ, গুড়া মরিচ, স্বাদমতো লবণ ও চিনি, ভাজা আলু, আদা-রসুন বাটা, গরম মসলা, তেজপাতা, হলুদ-ধনিয়ার গুড়া, টকদই ও ঘি।

আরো পড়ুন : সহজেই তৈরি করুন লিচুর পায়েস, দেখে নিন রেসিপি

পদ্ধতি

বাসমতি চাল এক ঘণ্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। চালের পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে চিংড়িগুলো নিয়ে লবণ, হলুদ, মরিচ গুড়া দিয়ে ভালোমতো মেখে রাখুন। চিংড়ির মাথাগুলো আলাদা করে বেটে একটি পেস্ট করুন। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করুন। তাতে চিংড়ি ভেজে নিন। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, গরম মসলা দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে টমেটো কুচি দিয়ে নেড়ে নিন। পরে আদা-রসুনবাটা দিয়ে কষিয়ে নিন। এবার কড়াইতে চিংড়ি মাছের বেটে রাখা মাথার মিশ্রণ দিয়ে ভালো করে কষান। ধনিয়া গুড়া, মরিচ গুড়া, লবণ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়ুন। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিন। এতে দুই টেবিল চামচ টকদই নাড়াচাড়া করুন।

মসলা থেকে তেল বেরোলে তাতে দিয়ে দিন লবণ, চিনি ও চিংড়িগুলো দিয়ে ভালো করে রান্না করুন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর মসলা থেকে চিংড়িগুলো একটি পাত্রে তুলে নিন। আর ওই মসলায় চাল দিন। মসলার সঙ্গে চাল আর ভাজা আলু দিয়ে মিশিয়ে নিন। এবার পরিমাণ মতো গরম পানি ও কয়েকটি কাঁচা মরিচ ফালি দিন। ঢেকে চাল সেদ্ধ হতে দিন। চাল সেদ্ধ হলে পরিমাণ মতো ঘি আর চিংড়ি ছড়িয়ে পোলাও আবার একটু নেড়ে চুলা বন্ধ করে মিনিট কয়েক ঢেকে রাখুন।  হয়ে গেল চিংড়ির পোলাও! এখন পরিবারের সবাইকে নিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।

এস/  আই.কে.জে

রেসিপি চিংড়ি পোলাও সুস্বাদু রেসিপি পোলাও রেসিপি মধ্যাহ্নভোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250